বাংলাদেশ তথা বৈশ্বিক কর্পোরেট জগতে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স প্রফেশনালদের জন্য IAS (International Accounting Standards) এবং IFRS (International Financial Reporting Standards) জানা ও বোঝা বাধ্যতামূলক। কিন্তু ইংরেজিতে লেখা জটিল রুলস ও টার্মিনোলজির কারণে অনেকেই এগুলো সঠিকভাবে অনুধাবন করতে সমস্যায় পড়েন। দেশের ইতিহাসে এই প্রথম, অ্যাকাউন্টিংয়ের এই জটিল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলসগুলো সম্পূর্ণ সহজ-সরল বাংলা ভাষায় এবং বাস্তবসম্মত উদাহরণের মাধ্যমে এই বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে, যা এর আগে বাংলাদেশে আর কখনো করা হয়নি। বইটিতে বর্তমানে সচল ও কার্যকর থাকা সকল Accounting Standard নিখুঁতভাবে আলোচনার পাশাপাশি প্রতিটি বিষয় সহজে বোঝার জন্য পর্যাপ্ত প্র্যাক্টিক্যাল এক্সাম্পল, রিয়েল-লাইফ কেস স্টাডি এবং অধ্যায় শেষে আত্মমূল্যায়নের জন্য কুইজের ব্যবস্থা রাখা হয়েছে। ৪২৫ পৃষ্ঠার এই তথ্যবহুল বইটি আকর্ষণীয় ও প্রিমিয়াম কোয়ালিটির হার্ডকভারে তৈরি করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যবহারের উপযোগী।
এই বইটি অ্যাকাউন্টিং, অডিট এবং ফাইন্যান্স সেক্টরের সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি ‘মাস্ট-হ্যাভ’ গাইডবুক হিসেবে কাজ করবে। বিশেষ করে CA, CMA এবং CS-এর শিক্ষার্থী ও পেশাজীবী, কর্পোরেট সেক্টরে কর্মরত Accountants, Auditors ও Finance Managers, এবং BBA, MBA ও IBA-এর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি রিসোর্স। আপনার প্রফেশনাল ক্যারিয়ার কিংবা অ্যাকাডেমিক পড়াশোনায় এক ধাপ এগিয়ে থাকতে এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ওপর শতভাগ নিয়ন্ত্রণ আনতে আজই সংগ্রহ করুন "IAS & IFRS বাংলা সংস্করণ"।